দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে মজুদ করে রাখা তিনটি দেশীয় তৈরি বন্দুক ও তিনটি দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, থোয়াইঙ্গাকাটা এলাকার মো. শাহজাহানের বসতঘরের পাশে পুকুরসংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র মজুদ রাখা হয়েছে।
খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন বসতঘরটি ঘিরে ফেলে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে বসতঘরের বেড়ার পাশে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও তিনটি দা উদ্ধার করা হয়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
যে আই